1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিশু রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

শিশু রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত


তাসলিমা রত্না ময়মনসিংহ

গাজীপুর: গতকাল শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের দিঘিরচালা এলাকায় মোঃ রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে। রিদওয়ান হোসাইন নিলয় ২০১৭ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মোঃ মোবারক হোসেন রনি ও মোসাঃ রহিমা খাতুন দম্পতির বড় সন্তান।

অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শিশুটির সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুটির দাদা আজমত আলী, ফুফা খোরশেদ আলম, অপর ফুফা মনজুরুল হক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর এবং আব্দুস সুবহান।

আয়োজনে অতিথিদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। শিশুটির পরিবার জানায়, এই অনুষ্ঠানটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এলাকাবাসীর উপস্থিতি এবং শুভেচ্ছা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park