1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষাসাথী নামক নতুন প্রকল্প ঘোষণা করলো মানবিক মুখ্যমন্ত্রী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষাসাথী নামক নতুন প্রকল্প ঘোষণা করলো মানবিক মুখ্যমন্ত্রী

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষাসাথী নামক নতুন প্রকল্প ঘোষণা করলো মানবিক মুখ্যমন্ত্রী

বেবি চক্রবর্ত্তী :কলকাতা :– রাজ্যের শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ প্রকল্প আনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিনামূল্যে স্কুলের ড্রেস, ব্যাগ, বই থেকে শুরু করে সবুজ সাথীর সাইকেল ও মাধ্যমিকের পরেই ট্যাব দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু স্কলারশিপ রয়েছে যাতে আর্থিক সাহায্য পায় গরিব মেধাবী ছাত্রছাত্রীরা। তবে এবার বড়দিনে আরও এক প্রকল্পের ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে।বর্তমনে সময়ে দাঁড়িয়ে সব কিছুর মত পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই খাতার দামও বেড়েই চলেছে। তাই সরকাররের তরফ থেকে চালু করা হয়েছে ‘শিক্ষাসাথী’ প্রকল্প। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বাজারের তুলনায় কম দামে খাতা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর হাসি ফুটেছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মুখে।যেমনটা জানা যাচ্ছে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের তরফ থেকে এই খাতা তৈরী করা হবে। আপাতত তিন ধরণের খাতা কিনতে পাওয়া যাবে। খাতার মধ্যেই সরকারের দ্বারা প্রদত্ত বিভিন্ন সামাজিক প্রকল্প ও তার সুবিধা সম্পর্কে লেখা থাকবে। ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ থেকেই এই খাতা ছাপানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ আগে এই প্রেস থেকে রাজ্য সরকারের অনেক কিছু ছাপানো হলেও বর্তমানে সরস্বতী প্রেসেই বেশিরভাগ কাজ হয়। তবে এবার প্রেসের আধুনিকীকরণ করে সেখানেই নতুন খাতা তৈরী করা হবে।বাজারে বিক্রি হওয়া খাতার তুলনায় অনেকটাই কম দাম শিক্ষাসাথী খাতার এমনটাই জানা যাচ্ছে। মোট তিন ধরণের খাতা বিক্রি করা হবে। যার মধ্যে দুই প্রকার ১০০ পাতার খাতা থাকবে, যেগুলো ৭০ টাকা করে বিক্রি হবে আর ১০০ পাতার একটা খাতা বিক্রি হবে যেটা মাত্র ৩৭ টাকায় কেনা যাবে। তবে দামে কম হলেও মানে কিন্তু একেবারে ভালো। আর পাঁচটা প্রিমিয়াম কোয়ালিটির খাতার মতোই কোয়ালিটি বজায় রাখা হবে বলে জানা যাচ্ছে।প্রসঙ্গত, সরকারি এই খাতাগুলি আপাতত মঞ্জুষা স্টল থেকে কনজিউমার কো-অপারেটিভ ফোরাম ও সরকারি মেলাতে কিনতে পাওয়া যাবে। তবে আগামী দিনে রেশন দোকানেও এই খাতা কিনতে পারবেন সাধারণ মানুষেরা। এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park