1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে ২০২৪-২৫ইং মৌসুমে প্রণোদনা কার্যক্রম উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

শাহজাদপুরে ২০২৪-২৫ইং মৌসুমে প্রণোদনা কার্যক্রম উদ্বোধন।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
১৪অক্টোবর ২০২৪ইং, সোমবার, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব জেরিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব শুভজিৎ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রণোদনা কর্মসূচির আওতায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০,২০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও, ১১ হাজার ৯০ জন কৃষককে অন্যান্য রবি ফসল যেমন মুগ, মুসর, সূর্যমুখী, ভূট্টা, গম এবং শীতকালীন পেঁয়াজ চাষের জন্য সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন কৃষির সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ ও সার্বিক উন্নয়ন সম্ভব। উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো সহ তাদের আর্থিক উন্নয়নেও সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park