1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "শাহজাদপুর সাংবাদিক ফোরামের" সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

শাহজাদপুরে “শাহজাদপুর সাংবাদিক ফোরামের” সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন “শাহজাদপুর সাংবাদিক ফোরামের” সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন অন্তু, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, ক্রিড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিরু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেব আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সদস্য আব্দুল্লাহ আল কাফি, তৈয়ব আলী, আবু সুফিয়ান নোমান, গোলজার হোসেন হিরা ও মিলন ছাড়াও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন রাজিব আহমেদ রাসেল, আব্দুল্লাহ আল মাহমুদ, সবুজ হোসেন রাজা, শরিফুল ইসলাম, সেলিম তালুকদার প্রমুখ। তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা যেমন, মাদক, জানজট, কাপড় হাটের জীর্ণ দশা, গোষ্ঠীগত বিরোধ সহ সমস্যা গুলো তুলে ধরেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যা গুলো তুলে ধরলেন এসকল বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। এছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শাহজাদপুরে গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল কাজ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park