1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে মেধাবী শিক্ষার্থী চাঁদনীর হাতে আর্থিক চেক তুলে দিলেন জেলা প্রশাসক। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

শাহজাদপুরে মেধাবী শিক্ষার্থী চাঁদনীর হাতে আর্থিক চেক তুলে দিলেন জেলা প্রশাসক।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত


মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে দরিদ্র রিকশা চালকের মেয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
রবিবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব কক্ষে আর্থিক সহযোগিতার ২০ হাজার টাকার চেক তুলে দেয়া দেন।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, চাঁদনীর বাবা (চান আলী), মা, সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি রাজিব আহমেদ রাসেল, সাংবাদিক তাহসিন নূরী খোকন, আব্দুল্লাহ মাহমুদ, সেলিম তালুকদার ও হিরু খন্দকার প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনীর মেধার ভূয়সি প্রশংসা করে বলেন, সে দারিদ্র্যতার মাঝেও কষ্ট করে লেখাপড়ার মাধ্যমে ফরিদপুর মেডিকেলে চান্স পাওয়ার খবর দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। তার এই সাফল্য সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর পত্রিকায় সহ বিভিন্ন পত্র পত্রিকায় “শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

সংবাদটি দেখে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে চাঁদনীর লেখাপড়ার সহযোগিতার প্রদানের আগ্রহের কথা সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি রাজিব আহমেদ রাসেলের সাথে যোগাযোগ করে জানায়।

গত ৩ ফেব্রুয়ারি “পারি ফাউন্ডেশনের” দপ্তর সম্পাদক সাজিদ মুন চাঁদনী খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ভর্তির টাকা হস্তান্তর করে মেডিকেলে লেখাপড়ার সকল দায়িত্ব বহনের কথা জানায়।

এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আজ আমাকে যে সন্মান দিয়েছেন তাতে আমি অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। তার অনুপ্রেরণায় আমার লেখাপড়ার আগ্রহ অনেক বেড়ে গেছে। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park