1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে " কবি নজরুল মডেল পাবলিক স্কুলে" ডিজিটাল পদ্ধতিতে হাজিরা, পরীক্ষা পদ্ধতি ও বেতন আদায়সহ সকল কার্যক্রম শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

শাহজাদপুরে ” কবি নজরুল মডেল পাবলিক স্কুলে” ডিজিটাল পদ্ধতিতে হাজিরা, পরীক্ষা পদ্ধতি ও বেতন আদায়সহ সকল কার্যক্রম শুরু।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত “কবি নজরুল মডেল পাবলিক স্কুলে” ডিজিটাল পদ্ধতিতে হাজিরা, পরীক্ষা পদ্ধতি ও বেতন আদায়সহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে।

উক্ত কবি নজরুল মডেল পাবলিক স্কুলের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ রবিউল হাসান রিপন এর অত্যন্ত কর্ম দক্ষ পরিচালনা পর্যায়ক্রমে উক্ত কবি নজরুল মডেল পাবলিক স্কুলটি এগিয়ে যাচ্ছে।

স্কুলের ডিজিটাল হাজিরা হলো বায়োমেট্রিক (আঙুলের ছাপ/মুখমণ্ডল) বা কার্ড পাঞ্চের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার আধুনিক ব্যবস্থা, যা রিয়েল-টাইমে কেন্দ্রীয় সার্ভারে তথ্য পাঠায়। এর ফলে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত হয়, ফাঁকি দেওয়ার সুযোগ কমে এবং SMS-এর মাধ্যমে অভিভাবকরা সন্তানের উপস্থিতি সম্পর্কে জানতে পারেন।
ডিজিটাল হাজিরার মূল দিক সমূহ:
পদ্ধতি: আঙুলের ছাপ (Fingerprint), ফেস রিকগনিশন (Face Recognition) বা RFID কার্ড রিডার ব্যবহার করা হয়।

শিক্ষক মনিটরিং: সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে এই পদ্ধতি জোরদার করা হচ্ছে, যেখানে অনিয়মের ক্ষেত্রে শোকজ বা শাস্তির বিধান রয়েছে।
অভিভাবক এলার্ট: ছাত্র-ছাত্রীরা স্কুলে কখন আসছে বা বের হচ্ছে, তা এসএমএস-এর মাধ্যমে অভিভাবকরা সরাসরি জানতে পারেন ।

সুবিধা: সময়ের সাশ্রয়, স্বচ্ছতা বৃদ্ধি, ডাটাবেজ সংরক্ষণ এবং ম্যানুয়াল হাজিরা খাতার ঝামেলা দূর হয়।

সহযোগিতায়,মোঃ আব্দুল মোমেন মানিক (স্কুল 360 সফটওয়্যার)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park