1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

শাহজাদপুরে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়ি বর্ণিল সাজে সেজেছে। ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮/৫/২৫ইং বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২৫ বৈশাখ সকাল ১০টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ি চত্বর, প্রাঙ্গণ ও অডিটোরিয়ামকে বর্ণিল আলোকসজ্জা ও সাজে সজ্জিত করা হয়েছে। নানা রঙে ও অনুষঙ্গে ভরপুর এই আয়োজন পরিণত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park