1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে দোয়া ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে দোয়া ও আলোচনা সভা

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরন সভা অব্যাহত রয়েছে।এ উপলক্ষে যশোরের শার্শায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২২ নভেম্বর) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কন্যাদাহ গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কন্যাদাহ ওয়ার্ড বিএনপি নেতা আতর আলীর সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উলাশী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা যুবদলের সাবেক  সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুজ্জামান শফি,কামাল হোসেন,রোকনুজ্জামান জনি,গোগা ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

আলেচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ কন্যাদাহ গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কিতাব গাইন,মোজাম গাইন,নুর ইসলাম গাইন, আব্দুল আজিজ গাইন,লিটন গাইন,মুকুল গাইন সহ হত্যার শিকার সকল বিএনপি নেতাকর্মীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এর আগে বিএনপি নেতা রিজাউল ইসলাম কন্যাদাহ গ্রামের অসু্স্থ বিএনপির নেতা মেঝো খোকাকে দেখতে যান।এসময় তার শারিরীক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park