
২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যায় শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল-আমিন ট্রাস্ট এর কনফারেন্স রুমে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, ২০১৩ সালের ৫ই মে আওয়ামী সন্ত্রাসীর পেটুয়া পুলিশ বাহিনী কর্তৃক শাপলা চত্বরে হেফাজতে ইসলামসহ সাধারণ নিরীহ মানুষের ওপর যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এই হত্যাকাণ্ডে জড়িত ছিল।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজীব ,তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।