1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-এঁর ইন্তেকাল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-এঁর ইন্তেকাল

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: 

লালমনিরহাট জেলা শহরের সাপটানা এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম মজনু (৬২) বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে দেশের রাজধানী ঢাকাস্থ জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, প্রেস ক্লাব পাটগ্রামের  সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক এস আই সবুজ  মরহুম মোফাখখারুল ইসলাম মজনু-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনু-এঁর সাংবাদিকতা শুরু। দীর্ঘ দিন দৈনিক দাবানলের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। তাঁর টেলিভিশন সাংবাদিকতা শুরু সিএসবি টিভিতে। এরপর দীর্ঘ দিন সময় টিভিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন তিনি। প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু প্রেসক্লাব লালমনিরহাট এঁর পরপর দুবারের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাটের মানুষের মাঝে চিরদিন বেচে থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park