1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালপুর আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ও ঘর বাড়ি ভাংচুর - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুর আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ও ঘর বাড়ি ভাংচুর

এ জেড সুজন মাহমুদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২নভেম্বর) সকালে উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে।

স্থানীয় সূত্রে জানাযায় রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সহিত আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের সহিত ঊধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ান ৬৬শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে। এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পায়। কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে যুবলীগ নেতা তুষার ও আওয়ামী লীগ নেতা নাসির সহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের বাধা নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর আক্রোমন করে বাড়ি ঘর ভাংচুর করেন।
স্থানীয়রা আরো বলেন, আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদেরও গলায় হাসুয়া ধরে বলে তোরা এখানে কি দেখছিস তোদের সহ গলা কেটে দেব। শুধু তাই নয় আওয়ামী লীগের আমলে জমি দখল, জোরপূর্ব মাটিকাটা, সহ এমন কোন অপকর্ম নাই যে তারা করেনি।

আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান, গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা দান কেটেছে ও ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের আমার বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন জানান, নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘ দিন মামলা চলার পর তিনি কোট থেকে রায় পান। সেকারণে তার ছেলে জমি পরিস্কার করার জন্য আসে। আমি তার নিকট থেকে আমি ৮কাঠা জমি ক্রয় করেছি সেজন্য সেখানে গিয়েছিলাম তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য নহে।

এবিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রীর বলেন মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছেন। নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপারগতা স্বীকার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। এঘটনায় উভয় পক্ষের মোট ৫ জনকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park