1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা ।

২৯/১১/২৪ইং শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম জানান,
২৯/১১/২৪ইং শুক্রবার রাত ১০ দিকে উপজেলার হাটাবো এলাকায় বাড়ী ফেরার পথে হিরার দোকানের সামনে পৌঁছাইলে পূর্ব শত্রুতার জের ধরিয়া স্থানীয় সেলিম (৩৫),পোকা রাসেল,(৩৪) শাহিন (৩৬) সহ
অজ্ঞাত নামা ৪/৫ জন পূর্ব প্রস্তুতি নিয়ে হাতে লোহার রড, হাতুড়ি, ছেন দা, লাঠি, দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে আসিয়া আমার গতি রোধ করে আমাকে ঘেরাও করিয়া আমাকে এলোপাথাড়িভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এসময় সেলিম আমাকে খুন করার কথা বলিয়া আমার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। পোকা রাসেল আমার পকেটে থাকা নগদ ২০,০০০/টাকা নিয়া নেয়, শাহিন হাতে থাকা ছেন দা দ্বারা ২ বার আমাকে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারে আমি সরিয়া যাওয়ায় প্রাণে বেঁচে যাই। এসময় আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীরা আমার প্রাণ নাশের হুমকী দিয়া চলিয়া যায়। আমি বেহুশ হইয়া মাটিতে পড়িয়া যাই, লোকজনে আমাকে উদ্ধার করিয়া রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া চিকিৎসা করান।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park