1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রূপগঞ্জে আড়ৎ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

রূপগঞ্জে আড়ৎ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।

চাঁদাবাজি জুলুম ও নির্যাতন থেকে বাঁচতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ আড়ৎ ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে আড়ত প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিসমিল্লাহ আড়তের পরিচালক আইয়ুব আলী অভিযোগ করে বলেন, সেলিম প্রধানের ১৬ বিঘা ডোবা, পুকুর, নিচু ও খালি জমি ১০ বছর মেয়াদে চুক্তিপত্র করে বিসমিল্লাহ আড়তের নামে ভাড়া নেন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ। ২০২১ সালের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে চুক্তিপত্রে উল্লেখ আছে। চুক্তির শর্ত অনুযায়ী তিনি সেলিম প্রধানকে জামানত বাবদ মোট ৭০ লাখ টাকা দেয়া হয়।  

চুক্তিপত্রের শর্ত অনুযায়ী মজিবুর রহমান ওই জমি ১৫ লাখ ঘনফুট বালু দিয়ে ভরাট করেন। বালু ভরাট, গাইডবাঁধ, শ্রমিক খরচসহ এ সময় তাঁর ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়। জামানতসহ যা ১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা দাঁড়ায়। পরে ওই জায়গায় ৮ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা খরচ করে ৩৫০টি দোকান ঘর নির্মাণ করেন তিনি। যা বর্তমানে আড়ত হিসেবে ব্যবহার হচ্ছে। এ ছাড়া রাস্তা নির্মাণ, মসজিদ, অফিস নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, প্রয়োজনীয় টয়লেট নির্মাণ ও অজুখানা নির্মাণসহ সবমিলিয়ে এখানে তিনি ১০ কোটি ৫০ লাখ টাকা খরচ করেন। চুক্তি অনুযায়ী তিনি ১০ বছর ভাড়াটিয়া হিসেবে ভোগদখল করবেন। কিন্তু সেলিম প্রধান দীর্ঘদিন ধরে আড়ত দখলে নিতে ব্যবসায়ীদের চাঁদাবাজি, মামলা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছে। মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজ ও সন্ত্রাসবিরোধী মিছিলে অন্যায় ভাবে সেলিম প্রধানের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা করে। তবে, এ সংঘর্ষের ঘটনার ব্যাপারে আড়ত ব্যবসায়ীরা কোন প্রকার জড়িত নয়।
আইয়ুব আলী অভিযোগ করে আরো বলেন, আমরা এখানে ব্যবসা করতে বসেছি। আমাদের চুক্তি অনুযায়ী সময় শেষ হলে জমি বুঝিয়ে দিয়ে চলে যাব। শান্তিপূর্ণভাবে আড়ত পরিচালনার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রভাব বিস্তার ও আড়ত দখলকে কেন্দ্র করে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জিপ গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে আগুন দেয়ার ঘটনা ঘটানো হয়। এ সংঘর্ষের ঘটনায় রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park