1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৮০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হোসেন বলেন,
শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি জাতির সাথে প্রতারণা করছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি।অতিদ্রুত আওয়ামী লীগ ও তার প্রেতাত্মাদের বাংলার মাটিতে নিষিদ্ধ ও স্বৈরাচারের তৈরি রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নইলে বাংলার ছাত্র সমাজ আবারো মাঠে নামতে বাধ্য হবে।’’ 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park