1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজৈর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া,র তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

রাজৈর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া,র তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ২০২১ সালের ১৩ জুলাই।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ২৬ বছর যাবৎ রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।
(১৩ জুলাই) শনিবার সকালে তার নিজ গ্রামের বাড়িতে সমাধীস্থলে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল।
পূর্ব স্বরমঙ্গল গ্রামের বাড়িতে তার কন্যা ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোপা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফয়জুল হক বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা মনীর সুজন,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম খন্দকার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন গাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park