1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে সেহরির খেয়ে গলায় ফাস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

রাজারহাটে সেহরির খেয়ে গলায় ফাস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট প্রতিনিধি
রাজারহাটে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী নাসরিন বেগম(২৫) চান্দামারী বাজারের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী।
আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
গতরাত সোমবার স্বামী-স্ত্রী সিহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

প্রাথমিক সুরতহাল রিপোর্টে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছেন পুলিশ।
তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন।
লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park