1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে সনাতনী সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজারহাটে সনাতনী সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সমর্থিত একদল উগ্রবাদী কর্তৃক চট্টগ্রাম নগরে আদালত প্রাঙ্গণের অদূরে সাইফুল ইসলাম আলিফ(৩৫) নামের এক আইনজীবীকে গনপিটুনী ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বুধবার ২৭ নভেম্বর রাজারহাট উপজেলায় সাধারণ মুসল্লীরা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মুসল্লীগণ বাদ আসর রাজারহাট বাজার মসজিদে আসরের নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে সমবেত হয়ে একটি বিক্ষোভ সমাবেশ পালন করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিক, রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম, আহমদ তালুকদার, গোলাম রব্বানী ও শিক্ষক মনিবুল হক বসুনিয়া।

সমাবেশে বক্তারা আলিফ হত্যার বিচার সহ অবিলম্বে বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ সহ সংগঠনটি নিষিদ্ধ করতে হবে। তা নাহলে আরও ব্যাপক কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park