1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে শিক্ষার্থীদের সাথে সচেতন বৃদ্ধির লক্ষ্যে ওসির মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

রাজারহাটে শিক্ষার্থীদের সাথে সচেতন বৃদ্ধির লক্ষ্যে ওসির মতবিনিময় সভা

আব্দুল হাকিম সবুজ  (রাজারহাট):
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

 

আব্দুল হাকিম সবুজ

(রাজারহাট):

 

“সচেতনতার বার্তা নিয়ে এবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলমের গন্তব্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এই দায়ভার কে নিবে?” —এমন প্রশ্ন তুললেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন।

 

ওসি নাজমুল আলম বলেন, “তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে হলে স্কুল-কলেজ থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে।

এজন্য শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

 

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

রাজারহাট থানায় যোগদানের পর থেকে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অভূতপূর্ব কর্মচাঞ্চল্যতা দেখিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।ওসির এমন জনসচেতনতা মুলক কর্মকান্ডে উপজেলা জুড়ে সব শ্রেনী পেশার মানুষের কাছে প্রশংসায় ভাসছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park