1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাট স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ করেছে রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতা।
শনিবার সকাল সাড়ে আটটায় বৃষ্টিতে ভিজে রাজারহাট স্টেশনে জড়ো হওয়া শত শত মানুষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ২৫ মিনিট আটকিয়ে রাখেন।এসময় বক্তব্য রাখেন আন্দোলনের সংগঠক খন্দকার আরিফ, একে মোস্তফা জামান লেলিন, কেএম আরিফ রহমানসহ অনেকে। খন্দকার আরিফ বলেন, মাসখানেক আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। কিন্তু একমাস পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে নি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে।অবিলম্বে যাত্রাবিরতি কার্যকর করা না হলে আগামী শনিবার আবারও অবরোধ কর্মসূচি পালিত হবে।
আন্দোলন চলাকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তারিখ ৫/১০/২৪ ইং
রাজারহাট,কুড়িগ্রাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park