1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

রাজারহাটে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৭২ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২০ শে জানুয়ারি দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে(তার শ্বশুর বাড়ী সংলগ্ন)থেকে তাকে গ্রেপ্তার করে রাজারহাট থানায় নিয়ে যায়।আব্দুস ছালাম চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান ব্যাপারী’র ছেলে। পুুলিশ জানায়,চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে চাকিরপশার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেন। এলাকাবাসীরা জানান,আব্দুস ছালাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল।
রাজারহাট থানা পুলিশের ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন,বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামকে পুলিশ গ্রেপ্তার করে।আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২০ জানুয়ারি) তাকে আলালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park