1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর দুর্গাপুর পানবরজ থেকে কৃষকের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর দুর্গাপুর পানবরজ থেকে কৃষকের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর গ্রামে তার চাচা আব্বাস মোল্লার পানবরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা ছিল। তবে তার দুই পা মাটিতে লেগে ছিল, যা ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি করেছে।

নিহত রাসেল মোল্লা ওই গ্রামের নাছের মোল্লার ছেলে। তিনি নিজেই পানচাষ করতেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে চাচার পানবরজে গিয়ে তার মরদেহ দেখতে পান।

রাসেলের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, “রাসেল খুবই ভালো ছেলে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা মনে করি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “রাসেলের পরিবার সুখী পরিবার হিসেবে পরিচিত। সে কারও সঙ্গে বিরোধে জড়িত ছিল না। ঘটনাটি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park