1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত ‎ ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

‎রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত ‎ ‎

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

‎
‎
‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎

‎
‎গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার বেলা ১১টায় নগরীর রেলগেট চত্ত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন।
‎
‎মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে নিউমার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।
‎দুপুর ১২ টায় রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেসক্লাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা  ও জাতীয় সাংবাদিক সংস্থা। এছাড়াও রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা উক্ত মানববন্ধনে অংশ নেয়।
‎উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”
‎
‎সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
‎এ সময় রাজশাহীর বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park