1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ,প্রেমিক সহ গ্রে/প্তা/র ৩ ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

‎রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ,প্রেমিক সহ গ্রে/প্তা/র ৩ ‎

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার  ‎
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৭সেপ্টেম্বর২০২৫ রোববার সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫। উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

‎

‎গ্রেপ্তাররা হলেন— নগরীর উজিরপুর এলাকার সাজ্জাদ আলীর ছেলে আরিয়ান শাফি ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. আলমের ছেলে শান্ত (২৫) এবং কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার আসিফ হাসান সোহেলের ছেলে পিয়াম (২৫)। এদের মধ্যে মূল অভিযুক্ত আরিফ, বাকি দুজন তার সহযোগী।

‎

‎র‌্যাব জানায়, ২২ বছরের ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আরিফের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট বিকেলে আরিফ ওই তরুণীকে দেখা করার জন্য ভদ্রা ব্রিজে ডাকে। সেখান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই কক্ষে আগে থেকেই থাকা শান্ত ও পিয়াম মিলে তরুণীকে আটকে রেখে আরিফ ধর্ষণ করে। এরপর অন্যরাও ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর আসামিরা আবারো তাকে ম্যাসেঞ্জারে ডাকে। তাদের কথা না শুনলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আসামিরা আবারও তরুণীকে দেখা করতে চাপ দেয় এবং না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ভুক্তভোগী বোয়ালিয়া থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

‎

‎র‌্যাব কর্মকর্তা আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার তদন্তের জন্য তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park