1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে কৃষককে রাসেল ভাইপারের কামড় সাপ নিয়ে হাজির হাসপাতালে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহীতে কৃষককে রাসেল ভাইপারের কামড় সাপ নিয়ে হাজির হাসপাতালে

মো:আতাউর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপে কামড়িয়েছে। সাপটি কামড় দিলে ওই কৃষক তাকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপ নিয়েই যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

তার নাম শাহিনুর ইসলাম (৩০)। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেলস ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহই হাসপাতালে আসেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বান বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরীক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park