1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে ইয়েস বাংলাদেশের উদ্যোগকে গাছে চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রাজশাহীতে ইয়েস বাংলাদেশের উদ্যোগকে গাছে চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি

মো: আতাউর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

মোঃ আতাউর রহমান
রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবেলিটি অফ বাংলাদেশ (ইয়েস বাংলাদেশ) প্রায় ১২’শ ফলজ, বনজ ও ফুলের গাছ বিতরন ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।

ইয়েস বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় বিভাগ ভিত্তিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৬০০ গাছ বিতরন করা হয়।

বক্তারা বলেন, গ্ৰীন হাউস ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন। আরো বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চাহিদা বাড়ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। তাই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক জান্নাতুল মাওয়া, সহ-সভাপতি তাসনিয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ তাকরিবা তানিম, সাধারন সদস্য শাহানা সাদিয়া চৌধুরী ও ফাহমিদা সরকার আঁচল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park