
রশিদ বাবুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাকিল আহমেদ (চৌহালী প্রতিনিধি)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রানা সোহেল।
আব্দুর রশিদ বাবুল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ জোতপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মাসুদ রানা বাবুল- সভাপতি রশিদ বাবুল ফাউন্ডেশন।
রশিদ বাবুল ছিলেন অমায়িক মেধাবী ও সাহসী একজন মানুষ। ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। এক সময় তিনি চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ছিলেন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাষকাউলিয়া কে আর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
২০২১ সালের ১৮ মে আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আব্দুর রশিদ বাবুল।
তাহার স্মৃতি স্বরণে রশিদ বাবুল ফাউন্ডেশন এর উদ্যোগে বিশাল এক ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করা হয়।
উক্ত খেলায় দুটি দল অংশ গ্রহণ করে ফেয়ারলেস ফাইটার বনাম রেকলেস ওরিয়াস। খেলা পরিচালনা করেন আব্দুল আলিম ও মোঃ সিরাজ,
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের।