1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ না নেয়ায় ২য় দিনের মতো ২২ জানুয়ারি (বুধবার) বগুড়া -নগরবাড়ি মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিপূর্বেও একই দাবীতে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সুরাহা মিলছে না। এদিকে, ঘন্টার পর ঘন্টা বগুড়া – নগরবাড়ী মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করায় মহাসড়কের উত্তর ও দক্ষিণ দিকে প্রায় ৮ কিলো মিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে এ আন্দোলনের সাথে সহমত পোষণ করে এদিন বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শাহজাদপুরের সর্বস্তরের ছাত্র সমাজ ও সম্মিলিত নাগরিক ফোরাম। এছাড়া শাহজাদপুর উপজেলা ছাত্রদলও আন্দোলন রত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
আন্দোলনকারী রবি শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের‘প্রতিষ্ঠার ৮ বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় যাযাবর জীবন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। শ্রেণি কক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ইতিপূর্বেও বার বার আশ্বাস দেয়া হলেও আজও কোন উদ্যোগ না নেয়ায় তারা ২য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
গত ২০১৮ সালের ১৭ এপ্রিল ১’শ ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম ইতিপূবে সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারী উদ্যোগ ও ফান্ড বরাদ্দ না দেয়ায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব হয়নি।
অপরদিকে, অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ঘোষণা না দেয়া পর্যন্ত এ আন্দোলন জোরদার করা হবে বলে শিক্ষার্থীরা হুশিয়ারী দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park