1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ : ৮ দফা বাস্তবায়নের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ : ৮ দফা বাস্তবায়নের দাবি

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে নগরীর মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ-মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ‘সনাতন জাগরণ মঞ্চ’। ১৭ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ আত্মপ্রকাশ করে। এ জোটের ব্যানারে রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিন্ময় কৃষ্ণ দাস বলেন, সনাতনীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। নয়তো আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক আসতে পারে।
সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সহ-মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী, রংপুর বিভাগের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য, মানিক চৌধুরী, আলোক ঘোষ, রবীন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park