1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাদবপুরে সমাবর্তন নিয়ে আবার গন্ডগোল - ক্ষুব্ধ রাজ্যপাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

যাদবপুরে সমাবর্তন নিয়ে আবার গন্ডগোল – ক্ষুব্ধ রাজ্যপাল

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- এই মুহূর্তে রাজ্য ও রাজ্যপাল সম্পর্ক অনেকটা স্থিতিশীল হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক এখনও তিক্ত। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ফের টানটান নাটক। সকাল থেকেই প্রশ্ন ছিল, আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত থাকবেন কি না। সমাবর্তন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাজভবন। আচার্যের জন্য অপেক্ষাও করা হয় বেশ কিছুক্ষণ। পতাকা উত্তোলন করতে গিয়েও থমকে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য আসবেন কি না, এই সংশয়ে থমকে ছিল পুরো প্রক্রিয়াই। সেই পরিস্থিতিতেই রাজ্যপাল ছাড়াই শুরু হয়ে যায় সমাবর্তন।রাজভবনের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘাত আগেও প্রকাশ্যে এসেছে। গতবারও সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আচার্যকে ছাড়াই সমাবর্তন হয়েছিল। আর এবার নির্দিষ্ট নিয়ম না মেনে সমাবর্তন হচ্ছে বলে দাবি রাজভবনের। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে না তো? প্রশ্ন তুলছেন গবেষক পড়ুয়ারা।
গত শুক্রবার উপাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় আচার্যের। কৈফিয়ত তলব করেছিলেন রাজ্যপাল। তাতেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত আচার্যকে ছাড়াই হল অনুষ্ঠান। যাদবপুরের ছাত্র ছাত্রীরা চিরকালী বিদ্রোহী। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও বিদ্রোহী হয়ে উঠছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park