1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরের হামিদপুর থেকে দেশিও অস্ত্র দেখিয়ে অটোরিকশা ছিনতাই! - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

যশোরের হামিদপুর থেকে দেশিও অস্ত্র দেখিয়ে অটোরিকশা ছিনতাই!

খন্দকার মোজাফফর হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

খন্দকার মোজাফফর হোসেন,
যশোরের কোতয়ালী থানার হামিদপুর গ্রামস্থ সুলতান তেল পাম্পের সামনে সামনে থেকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবিষয়ে যশোরের কোতয়ালি থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোঃ মঈন উদ্দীন (৫০) বলেন, আমার উপার্জনের একমাত্র অবলম্বন এই অটোরিকশা । ১৩ই সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২:০০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন যশোর নড়াইল সড়ক হামিদপুর গ্রামস্থ সুলতান তেল পাম্পের সামনে পাকা রাস্তায় পৌঁছাইলে দেশিও অস্ত্র দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে। রিকসা নিয়ে চলে যাবার সময় বাধা দেয়ার চেষ্টা করলে তাকে খুন করার হুমকি দেন দুর্বৃত্তরা। তাদের ভিতর দুজন কে চিনতে পারে ওই রিকশা চালক, তাদের নাম হলো:১) হুসতলার মো: জাহাঙ্গীর হোসেন(৪৫). ও ২)মো: সুজন(২৪). সহ ৪/৫ জন আমার পথের গতিরোধ করিয়া ধারাল চাকু প্রদর্শন করে আমাকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক আমার নিকটে থাকা আমার রিক্সাটি ছিনাইয়া নিয়ে যায়। রিকশা চালক মো: মঈনুদ্দিন (৫০) তার শেষ সম্বল ওই রিকশা টি যেটা তিনি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সেটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন,পরবর্তীতে ব্যার্থ হয়ে যশোর কোতয়ালী থানায় তাদের দুজন সহ অঙ্গাতনামা ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আমি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছি রিকশা ফিরে পাওয়ার আশায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park