
তাসলিমা রত্না, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং এলাকার টেকসই উন্নয়নই তার রাজনৈতিক অঙ্গীকার। তিনি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে নির্বাচন, এলাকার সমস্যা ও সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থী তার কর্মপরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এ সময় ময়মনসিংহের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।