1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজার অল স্টার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মৌলভীবাজার অল স্টার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

ইকবাল হোসেন রিংক (স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার||
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

ইকবাল হোসেন রিংক
(স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার||

মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি কতৃক আয়োজিত ” অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪” এর মেগা ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরন করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম প্রধান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রায়হান আহমেদ সহ-সভাপতি মৌলভীবাজার ডিএফএ, মাজহারুল মজিদ জেলা ক্রীড়া অফিসার, মুহিতুর রহমান হেলাল,জেলা ক্রীড়া সংস্হা, ওয়াসিম চৌধুরী সুমন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, দিদারুল ইসলাম সাবেক ফুটবলার জেলা দল, আবুল কালাম বেলাল সিনিয়র সহ-সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, মনোয়ার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আহমেদ আলী জুবু, ইকবাল হোসেন সাবেক ফুটবলার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামান আহমেদ ও সদস্য সচিব জাকারিয়া।
ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা থাকায় নির্ধারিত সময়ে ট্রাইবেকার ম্যাচ গড়ায়, ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park