1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহাম্মদ গঞ্জ বাজারে সৈয়দ তালহা আলম এর সমর্থনে নির্বাচনী মতবিনিময়  সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ গঞ্জ বাজারে সৈয়দ তালহা আলম এর সমর্থনে নির্বাচনী মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের সমর্থনে নির্বাচনী মতবিনিময়  সভা অনুষ্টিত হয়েছে । 

রবিবার  (২১ সেপ্টেম্বর) বাদ আসর কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে কলকলিয়া ইউনিয়নের ২ ও ৩ ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। আরও বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, 

 যুব জমিয়তের উপজেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি শামছুল হক, কলকলিয়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ জাবেদ প্রমুখ।অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষের ঢল নামে।

 প্রধান অতিথি সৈয়দ তালহা আলম তার বক্তব্যে বলেন, ‘আমি দলমতের উর্ধ্বে সবার দোয়া ও সমর্থন চাই। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে জনগণের খেদমতের সুযোগ চাই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park