1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু

মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

মোহনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলার ৪টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা না করায় এজিআই ও জেএসটার নামক ২ টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএমএম নামক আরো ২ টি ভাটা মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও সকল উপজেলায় এই অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park