1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও পুষ্প স্তবক অর্পণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও পুষ্প স্তবক অর্পণ।

এম মনিরুল ইসলাম,শ্যামনগর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

এম মনিরুল ইসলাম,শ্যামনগর প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ২৭ ই অক্টোবর ঢাকা মহানগরীতে শহীদ মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পুষ্প স্তবক ও দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুসন্ধান পূর্বক জানা যায়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে উক্ত মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সফল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নির্যাতিত সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন,স্বৈরাচার হাসিনা অবৈধ সরকার। ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে, বিগত ১৫ বছর বাংলাদেশকে লুটপাট করে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে হাজারো মামলা দায়ের করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আয়না ঘরের মতো লোমহর্ষক, ভয়ংকর ভবন নির্মাণের মাধ্যমে, বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন, খুন গুম সহ তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ যেমন কিডনি চক্ষু সহ বিভিন্ন শারীরিক সম্পদ অবৈধভাবে নির্যাতনের জের হিসাবে, বিক্রি করে ডিবি প্রধান হারুনের মাধ্যমে,লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে পাচার হয়েছে লক্ষ কোটি টাকা। যার অন্যতম নায়ক খুনি হাসিনার কুপুত্র সজীব ওয়াজেদ জয় সহ মন্ত্রিপরিষদের অনেকেই। আয়না ঘর তৈরির মাধ্যমে নির্যাতনের ধারাবাহিক রূপ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করে চলেছে। বহির্বিশ্বে হাসিনার অপকর্মের কারণে, স্বচ্ছ বাংলাদেশ আজ কলঙ্কিত, লজ্জিত। বাংলাদেশের ইতিহাসে এমন নির্লজ্জ জুলুমকারী শাসক, বাংলার সহজ সরল মেহনতী জনতা অতীতে কখনো দেখে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, হিংসা প্রতিহিংসা, দাঙ্গা হাঙ্গামা ভুলে বাংলার হিন্দু মুসলিম সহজ সরল জনতাকে একসাথে শান্তিতে, স্বস্তিতে বসবাসের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেছেন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। সাবেক সফল কার্যনির্বাহী সদস্য শাজাহান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতারা শান্তির পথে,শান্তির বাণী পৌঁছে দিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার জনতার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park