1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় শিবিরের মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় শিবিরের মিছিল

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  শনিবার (১রা মার্চ) বিকালে মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন।বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব।

এছাড়া  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা  শহর শিবিরের  সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, এইচআরডি সম্পাদক হাফেজ আনিছুর রহমান, প্রকাশনা সম্পাদক আল রাজীব,দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ শারাফাত হোসেন লিটিল, শিক্ষা সম্পাদক আফজাল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park