1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা: দিঘলিয়া উপজেলার -খুলনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা: দিঘলিয়া উপজেলার -খুলনা।

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল – খুলনা প্রতিনিধিঃ

২৭/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুন/২০২৪ মাসের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়া, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বসন্ত মল্লিক, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলী, আড়ংঘাটা থানার প্রতিনিধি সহিদুল বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সম্পত্তি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রেসক্লাবের জমি উদ্ধারের মাধ্যমে ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের সম্পত্তিতে অবৈধ দখলের মাধ্যমে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ও দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park