1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদকবিরোধী সফল অভিযানে টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

মাদকবিরোধী সফল অভিযানে টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

টেকনাফ  প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

টেকনাফ  প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতে দরগারছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মায়ানমার থেকে সাগর পথে আনা বিপুল পরিমাণ ইয়াবা টেকনাফ সমুদ্র উপকূলবর্তী নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদক পাচারকারী মোঃ ইসমাইল (৩২)-কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ায় এক বসতবাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ইয়াবার চালানটি মায়ানমার থেকে এনে সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছিল। এ ঘটনায় পাচারকারী মোঃ ইয়াসিন ও মোঃ তাহের নামের দুজন সহযোগী এখনো পলাতক রয়েছে।

 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান এই অভিযান বিজিবি ও পুলিশের যৌথ পেশাদারিত্ব ও সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্তে মাদক ও চোরাচালান দমনে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

 

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park