1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাতারবাড়ি মগডেইল এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কোলপাওয়ারের মালামাল জব্দ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মাতারবাড়ি মগডেইল এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কোলপাওয়ারের মালামাল জব্দ 

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী উপজেলা প্রতিনিধি:

মহেশখালী উপজেলার সর্ববৃহৎ উন্নয়নমূখী অঞ্চল মাতারবাড়ী ইউনিয়ন। যে ইউনিয়নে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ সমুদ্র বন্দর নির্মাণ কাজ চলমান রয়েছে। 

অদ্য ১৪ই অক্টোবর (সোমবার) দুপুর দুইটার দিকে নৌবাহিনী ও মহেশখালী থানার পুলিশ একটা চৌকস টীম মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশ কিছু চুরি মালামাল একজন স্থানীয় প্রভাবশালীর বাড়ীতে রয়েছে জানতে পেরে অভিযান পরিচালনা করেন। তথ্যের ভিত্তিতে অনেক চুরিকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনীর টীম। 

নৌবাহিনী কর্তৃক জানা যায় স্থানীয় প্রভাবশালী মহেশখালী মাতারবাড়ীর মগডেইলে সদ্য সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সালেহ’র বাড়ীতে যৌথবাহিনীর অভিযানে মাতারবাড়ী বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছেন তারা। তবে ভাইস-চেয়ারম্যান আবু সালেহ’র বাড়ীতে কোন পুরুষ না থাকায় তারা কাউকে আটক করতে পারেনি। স্থানীয়দের জিজ্ঞাসায় জানা যায় আবু সালেহ দুপুরের দিকে তার নিজ বাড়িতে ছিলো। অভিযানের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন।

এখন জব্দকৃত মালামাল নৌবাহিনীর অধীনেই রয়েছে। খুব তাড়াতাড়ি মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করবেন। উল্লেখ্য, এই অভিযানে কাউকেই আটক করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park