1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির  দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির  দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। 

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির  দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম  জগন্নাথপুর উপজেলা শাখা।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর আছাবুননেছা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে জগন্নাথপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয় ।

 

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রধান উপদেষ্টা মাওলানা জমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন, ফজল আহমদ, মাওলানা হাসমত উল্ল্যাহ খান, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ রশিদ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল যুব জমিয়ত সভাপতি সৈয়দ হাবিব সালেহ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আলী আহমদ, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, সৈয়দ আবিদ সরদার, যুব নেতা সৈয়দ আখলাক, সৈয়দ আব্দুল আহাদ, আবিদ সরদার, সৈয়দ আব্দুর রহমান, মাওলানা ইব্রাহিম আহমদ, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান কাতিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই সহস্রাধিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park