1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিমে টমটম-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিমে টমটম-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সর্ব উত্তরে অবস্থিত মহেশখালী-বদরখালী সংযোগ সেতুর পশ্চিমে টমটম-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে আশংকা জনক অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৪ জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধা ৭ টায়।

জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালী স্টেশনে থেকে একটি টমটম গাড়ী যাত্রী নিয়ে মহেশখালীর শাপলাপুরে যাচ্ছিল।উক্ত গাড়ীটি মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিমে পৌছার মাত্রই বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ী দুটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে উভয় গাড়ীর ৮ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪ জন কে ছেড়ে দিলে ও বাকী ৪ জনকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তি কৃতরা হচ্ছে মহেশখালী শাপলাপুরের জেএম ঘাট এলাকার বাসিন্দা টমটম গাড়ীর ড্রাইভার গুরামিয়া, টমটম যাত্রী একই ইউনিয়নের জেএমঘাটের বাসিন্দা বদি উল আলম, জামির ছড়ি গ্রামের বাসিন্দা শামসুল আলম ও তার শিশু পুত্র তামিমুল ইসলাম। ডাক্তার রাকিবুল হাসান জানিয়েছেন ড্রাইভার গুরামিয়ার অবস্থা আশংকাজনক।

উল্লেখ্য গত এক সপ্তাহে মহেশখালীত সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park