1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী প্রেস ক্লাবের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

মহেশখালী প্রেস ক্লাবের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার গণমাধ্যম কর্মীদের একতাবদ্ধ হওয়ার অন্যতম সংগঠন মহেশখালী প্রেস ক্লাব। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ্ মহেশখালী প্রেস ক্লাবের নতুন স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 

 ৩০ নভেম্বর (রবিবার) দুপুরে মহেশখালী উপজেলাস্থ বাবু দিঘির সংলগ্ন মহেশখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ্। তিনি সকলের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহেশখালী প্রেস ক্লাবের নতুন স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্ভোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সিআইপি আব্দুস শুক্কুর, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ বনি আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মাহবুব রোকন, হারুনর রশিদ, ফরিদুল আলম দেওয়ান,আমিনুল হক, রুহুল বয়ান, সাহাব উদ্দিন, এম বশির উল্লাহ,  সাবেক সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ, মকছুদুর রহমান,গাজি আবু তাহের, মোঃ তারেক, সরওয়ার কামাল, মোঃ নুরুল করিম, সুমন চন্দ্র দে (স্টাফ রিপোর্টার- দৈনিক আপন কন্ঠ), মোঃ মহিউদ্দিন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মহেশখালীর সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু। সভাপতিত্ব করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন।

নতুন ভবন নির্মাণের মাধ্যমে মহেশখালীর সাংবাদিকতা আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী ৬ মাসের মধ্যে নতুন ভবনে অফিস করার উপযোগি করা হবে। 

স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন জনগণ এই উদ্যোগকে মহেশখালীর গণমাধ্যম অঙ্গনে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park