1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী গোরকঘাটায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে লাখ টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালী গোরকঘাটায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে লাখ টাকা জরিমানা

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী উপজেলার প্রাণ কেন্দ্র গোরকঘাটা বাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ ও ব্যবস্থাপনা ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসীকে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

০৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় গোরকঘাটা বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দিপক ত্রিপুরা। এসময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ ও ব্যবস্থাপনা ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ ধারা আইনে মেসার্স এন.আলম প্লাস ফার্মেসীকে ৪০ হাজার টাকা, রায়হান ফার্মেসীকে ৩০ হাজার টাকা, এন.আলম ফার্মেসীকে ৩০হাজার টাকা সহ মোট ১লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)র সহকারী রানা বড়ুয়া।

স্থানীয়দের অভিযোগ – মহেশখালীর গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরে ফার্মেসী গুলো ভেজাল,মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ অভিযোগ বিক্রি আসছে। অবশেষে উপজেলা প্রশাসন আজ অভিযান চালিয়ে কয়েকটি ফার্মোসীকে জরিমানা করা হয়েছে এবং বাকি ফার্মেসীরা তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে গেছে। উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এ ধরনের অভিযান যাতে নিয়মিত করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিপক ত্রিপুরা বলেন- গোরকঘাটা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং মহেশখালীর বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park