1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী কালারমার ছড়ায় এক যুবককে অপহরণ করে খুন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

মহেশখালী কালারমার ছড়ায় এক যুবককে অপহরণ করে খুন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : 
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় তোফায়েল আহমেদ ছিদ্দিক (৩২)কে চিংড়ি ঘের থেকে অপহরণ করে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে বলে জানান এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। নিহত তোফায়েল আহমেদ কালারমার ছড়ার মোহাম্মদ শাহঘোনার ছিদ্দিক আহমেদ মাতব্বরের পুত্র এবং ছাত্রজনতার আন্দোলনে শহীদ তানভীর ছিদ্দিকের চাচাতো চাচা।

 

২৪ আগস্ট (রবিবার) ভোরে কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়ায় প্রধান সড়কের পাশে তার লাশ উদ্ধার করে যৌথবাহিনী। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য চকরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়- ২৩ আগস্ট (শনিবার) রাত ১০টার দিকে কালারমার ছড়ার পশ্চিমে ‘আট জইন্যা’ ও ‘পনের জইন্যা’ চিংড়ি ঘেরে ২০-৩০ জন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত হামলা চালায়। তারা চিংড়ি প্রজেক্টের কর্মচারীদের মারধর করে প্রায় ৫ লাখ টাকার মাছ লুটপাট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তোফায়েলকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

 

তোফায়েলের পরিবার বিষয়টি প্রশাসনকে জানিয়ে সহযোগিতা কামনা করে। নিহতের ভাই সরওয়ার আজম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতেই বিভিন্ন পাহাড়ে অভিযান চালান তাকে উদ্ধারের জন্য। কিন্তু ভোরে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নির্যাতন ও গুলি করে তোফায়েলের লাশ কালারমার ছড়ার প্রধান সড়কে ফেলে পালিয়ে যায়।

 

নিহতের ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন- আমার ভাই তোফায়েলকে চিংড়ি ঘের থেকে তারেক চেয়ারম্যান, কালা বদা, লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ ২০-৩০ জন সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। তার লাশ বর্তমানে চকরিয়া হাসপাতালে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park