1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শহিদ তানভীরের পরিবারকে দেয়া নৌবাহিনীর বীর নিবাসের শুভ উদ্বোধন ও হস্তান্তর - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মহেশখালীতে শহিদ তানভীরের পরিবারকে দেয়া নৌবাহিনীর বীর নিবাসের শুভ উদ্বোধন ও হস্তান্তর

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনকারী বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামে শহীদ হওয়া মহেশখালীর কৃতি সন্তান তানভীর সিদ্দিকী।

অদ্য ১১ই অক্টোবর (শুক্রবার) দুপুর ২:৩০টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নে মোহাম্মদ শাহঘোনা এলাকায় শহীদ তানভীর সিদ্দিকীর পৈত্রিক ভিটায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে শহীদ তানবীর সিদ্দিকীর স্বরণে তার পরিবারের জন্য বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন বক্তব্য প্রদান করেন শহীদ তানভীরের বড় ভাই মিজানুর রহমান। তিনি বলেন – গত ১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার ও তার ধূসরদের অত্যাচারে নিজ পৈত্রিক ভিটা থেকে বিছিন্ন ছিলাম। ফ্যাসিবাদী হাসিনা সরকার ধূসর স্থানীয় তারেক চেয়ারম্যান আমাদের বাড়ী ছাড়া করেছিলো। আমাদের খস্সোর গোষ্ঠীকে নিধন করার জন্য আমাদের বাড়ীঘর ভাংচুর ও পুড়িয়ে দিয়েছিলো। এই সময়ে গত ১৮ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে, স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে  চট্টগ্রাম বহদ্দারহাট মোরে আমার ছোট ভাই তানভীর সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তিনি তার ভাই ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

এসময় প্রধান অতিথি সাবেক নৌ বাহিনীর কমোডর ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সভাপতি মোঃ খুরশিদ মালিক বলেন – গত ১৬ বছর আমাদের মত প্রকাশের কোন মাধ্যম ছিলো না। আমাদের বাংলার দামাল ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারী সরকারকে তাড়াতে হয়। তাদের জন্য অনেক অনেক দোয়া করি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মা-বাবার বুক খালি হয়েছে, অনেকে স্বজন হারিয়েছে, অনেক শহীদ হয়েছে। তানভীর সিদ্দিকী  এর মধ্যে একজন। আমাদের সংস্থা উদ্দ্যোগ নিয়েছে তানভীর সিদ্দিকীর পরিবার নিয়ে কিছু করার। তাই আজকে পুরো সংস্থার সদস্যরা আসছে তানভীর পরিবারকে কিছু দিতে, বীর নিবাস হস্তান্তর করতে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জনাব রুহুল কাদের বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ,  নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন (অবঃ) মহসীনুল হাবীব বিএন, নির্বাহী সহ-সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোঃ শহিদুল ইসলাম বিএন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান সাগর।

অনুষ্ঠান শেষে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে বীর নিবাস হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park