1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে যৌথ বাহিনীর নিছিদ্র নিরাপত্তা জোরদার ও মহড়া - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

মহেশখালীতে যৌথ বাহিনীর নিছিদ্র নিরাপত্তা জোরদার ও মহড়া

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে যৌথ বাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টিম মহড়া দিচ্ছে ও  নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২ টা থেকে সারাক্ষণ গোরকঘাটা বাজার, পৌরসভা, উপজেলা চত্বর, বড় মহেশখালী, নতুন বাজার,  হোয়ানক টাইমবাজার, কালারমারছড়া, কুতুবজোম, ঘটিভাঙ্গা, ছোট মহেশখালী, শাপলাপুর, মাতারবাড়ি ও ধলঘাটা  ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট যৌথ বাহিনীর মহড়া ও সর্তকতা মুলক মাইকিং অনুষ্ঠিত হয়। এতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-৬, নৌ-বাহিনী-৩৩, র‍্যাব-১৫, বিজিবি-৩০, স্পেশাল পুলিশ-১৬ ও আনসার ব্যাটালিয়ন-১৩ টিমের মহড়া চলেছে।

মহড়া কার্যক্রমে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও স্ব-স্ব ডিফেন্সের প্রধানগন সহ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। এসময় তিনি জানান, নির্বাচনে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর টহল জোরদার থাকবে। বিশেষ করে জনসমাগম স্থল এবং সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও ভীতিহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নৌ-বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানান,  স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করছে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park