
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বংশিমহাজন পাড়াস্থ মোহাম্মদপুর (তেলিপাড়া) এলাকায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, নুরুল করিমের একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী এবং লাইসেন্স ও অনুমোদন ব্যতীত কাপড় কাচার (হুইল) পাউডার, মোমবাতি, কলম ইত্যাদি তৈরী করা হয়। এসময় জব্দকৃত পাউডার, মোমবাতি, কলম ইত্যাদি মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত নুরুল করিম (৩৫), পিতা: কবির আহমদ সাং: ছোট মহেশখালীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, ভেজাল পণ্য বিক্রি ও খাদ্য আইন লঙ্ঘনকারীকে উৎপাদন ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।