1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ... - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ…

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের সমুদ্র ঘেরা পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী শাখার উদ্দ্যোগে  শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ই অক্টোবর (শুক্রবার) সকাল ১১টায় উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ হিন্দু পাড়ার শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের উৎসাহ ও গীতা শিক্ষা প্রসারের জন্য এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা পালন করবে বলে জানান অংশগ্রহণকারী অতিথি বৃন্দরা।

বক্তারা আরো বলেন, সনাতনী সমাজের সঠিক ধর্ম জ্ঞান চর্চার জন্য শ্রীমদ্ভগবদগীতা অধ্যায়ন করা প্রয়োজন। এতে করে একজন সনাতনী হিসেবে ধর্মীয় আচার আচরণে শুদ্ধতা প্রকাশ পাবে।

এসময় শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের সম্মানিত শিক্ষক শ্রী সন্তোষ কুমার দে এর সহধর্মিণীর রোগ মুক্তির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কামনা করেন সবাই।

এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক শ্রী লক্ষীচরন দে। এতে আরো উপস্থিত ছিলেন সনাতন পাল, শিমুল দে, সাংবাদিক সুমন চন্দ্র দে, সন্তোষ কুমার দে( গীতা শিক্ষক), পলাশ দে (শিক্ষক) সহ স্থানীয় সনাতনী সমাজের ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park