1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি ঘের শ্রমিকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি ঘের শ্রমিকের মৃত্যু

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ব্রজপাতে মোহাম্মদ সুমন নামে এক চিংড়ি ঘের শ্রমিক নিহত হয়েছে।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ী ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুমন কালারমারছড়ার মাইজপাড়া এলাকার মঞ্জুর আলমের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন জানায়, সুমন পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ী ঘের শ্রমিক ছিলেন। বিকেলে হঠাৎ জড়োবৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতেই বজ্রপাতের শিকার হন। পরে সেখান থেকে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। পরে তারা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park