
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২ই জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের ব্যবস্থাপনায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে র্যালী বের করে উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তারুণ্যের উৎসব-২০২৫ এর বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন.. মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব দীপক ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জাহিদুর রহমান, উপজেলা যুব ও ক্রীড়া অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার জনাব দিদারুল আলম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উক্ত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।